মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষে’\পণা’\স্ত্র ও ড্রো’\ন সফলভাবে প্রতিহত করেছে।
সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)-এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার অন্তত ৬টি ব্যালিস্টিক ক্ষে’\পণা’\স্ত্র এবং ১৩১টি ড্রো’\ন প্রতিরোধ করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৭১টি ব্যালিস্টিক ক্ষে’\পণা’\স্ত্র সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে।
একই সময়ে মোট ৬৭২টি ড্রো’\ন সনাক্ত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে ৫৩৭টি ড্রো’\ন প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে এবং ৩৫টি দেশের অভ্যন্তরে পড়ে গেছে। এসব হামলায় তিনজন নি’\হত এবং ৫৮ জন আ’\হত হয়েছেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে বাহরাইন (Bahrain)-এর সেনাবাহিনীও জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে লক্ষ্য করে ছোড়া বিপুলসংখ্যক ক্ষে’\পণা’\স্ত্র ও ড্রো’\ন ধ্বংস করেছে।
বৃহস্পতিবার বাহরাইন ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৭৫টি ক্ষে’\পণা’\স্ত্র এবং ১২৩টি ড্রো’\ন ধ্বংস করেছে, যেগুলো দেশটির দিকে নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে কুয়েত (Kuwait) জানিয়েছে, গত ৩ মার্চ পর্যন্ত তাদের আকাশসীমায় মোট ৯৭টি ব্যালিস্টিক ক্ষে’\পণা’\স্ত্র এবং ২৮৩টি ড্রো’\ন সনাক্ত করা হয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এসব পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
কুয়েত কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিরোধ অভিযানের সময় ধ্বংসাবশেষ পড়ে যাওয়ায় সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।


