কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আসা ইরানি বোমারু বিমান ভূপাতিত

কাতারের আকাশসীমায় প্রবেশের আগে ইরানের দুটি কৌশলগত বোমারু বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন (CNN)। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিমানগুলো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট দূরত্বে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়।

সূত্রের বরাতে সিএনএন জানায়, দুটি এসইউ-২৪ কৌশলগত বোমারু বিমান স্পষ্টতই কাতারের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করেছিল। এর একটি ছিল আল-উদেইদ বিমান ঘাঁটি (Al Udeid Air Base), যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

অন্য লক্ষ্যবস্তু ছিল রাস লাফান (Ras Laffan), যা কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে পরিচিত।

সূত্রগুলো জানিয়েছে, রাডার ফাঁকি দিতে বিমান দুটি খুব কম উচ্চতায় উড়ছিল। এগুলোকে “বোমা ও নির্দেশিত যুদ্ধাস্ত্র বহনকারী” হিসেবে শনাক্ত করা হয়েছিল।

এছাড়া বিমানগুলোকে বারবার রেডিও সতর্কবার্তা পাঠানো হলেও তারা কোনো সাড়া দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক সূত্রের মতে, সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বিমান দুটি ভূপাতিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *