ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন সামরিক বিমানে থাকা ছয় আরোহীর সবাই মৃ’\ত বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (United States Central Command)। কেসি-১৩৫ মডেলের বিমানটি মূলত আকাশে অন্যান্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো।
বাহিনীটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সেন্টকম জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের ভুল করে চালানো হামলার ফলে ভূপাতিত হয়নি। দুর্ঘটনার পেছনে অন্য কোনো প্রযুক্তিগত বা অপারেশনাল কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সকালে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নি’\হত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। তখন উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। তবে পরে সবশেষ তথ্য অনুযায়ী বিমানে থাকা ছয় আরোহীর সবাই মৃ’\ত বলে নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা (Al Jazeera)-র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মার্কিন সামরিক কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত কারণ নির্ধারণের চেষ্টা করছে।


