পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ইরানি স্থাপনা বা অবস্থান—যেগুলো থেকে হা’\মলা চালানো হতে পারে বলে আশঙ্কা—সেগুলো লক্ষ্য করে অভিযানে এই ঘাঁটিগুলো ব্যবহার করা যাবে।
শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
এর আগেও ব্রিটিশ স্বার্থ বা নাগরিকদের জীবন বিপন্ন করতে পারে—এমন সম্ভাব্য ইরানি ক্ষে’\পণা’\স্ত্র হা’\মলা প্রতিরোধে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ডাউনিং স্ট্রিট (Downing Street)। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই অনুমতির পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা একমত হন যে, এখন থেকে হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেও যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। ফলে সামুদ্রিক নিরাপত্তা ইস্যুটি এই সিদ্ধান্তে নতুন করে গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে যে, যুক্তরাজ্য সরাসরি কোনো হা’\মলায় অংশ নেবে না। একই সঙ্গে তারা জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের যে নীতি রয়েছে, সেটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হা’\মলার সঙ্গে সংশ্লিষ্ট সক্ষমতাগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর ‘প্রতিরক্ষামূলক অভিযানে’ এখন থেকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সূত্র: বিবিসি


