মধ্যপ্রাচ্যে চলমান যু’\দ্ধ পরিস্থিতির মধ্যেই এসেছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে ক্ষে’\পণা’\স্ত্র ও ড্রোন হা’\মলার শঙ্কা—এই দুই বাস্তবতার মাঝেই পারস্য উপসাগরে আটকে থাকা একটি জাহাজে ঈদের নামাজ আদায় করেছেন ৩১ জন বাংলাদেশি নাবিক।
শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশন (Bangladesh Shipping Corporation)-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নেভিগেশন ব্রিজেই ঈদুল ফিতরের জামাতে অংশ নেন তারা। টানা ১০ দিন ধরে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পারস্য উপসাগরে আটকে রয়েছে জাহাজটি।
নাবিকদের জন্য দিনটি ছিল ভিন্ন এক বাস্তবতার ঈদ। সম্ভাব্য ক্ষে’\পণা’\স্ত্র ও ড্রোন হা’\মলার আশঙ্কার মধ্যেও তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং জাহাজেই সীমিত পরিসরে উৎসব উদযাপন করেন।
সকালের নাশতায় ছিল সেমাই, নুডলস, খেজুর, ডিম ও জুস। দুপুরে ঈদের বিশেষ আয়োজন হিসেবে পরিবেশন করা হয় পোলাও, উটের মাংস, গরুর মাংস ও স্মোকড ফিশ। নামাজ আদায়ের পর সবাই মিলে ছবি তোলা, গান শোনা, সিনেমা দেখা এবং আড্ডায় কাটে দিনটি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিনই শুরু হয় আঞ্চলিক যু’\দ্ধ পরিস্থিতি। পণ্য খালাস শেষে গত ১১ মার্চ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে ‘বাংলার জয়যাত্রা’, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি।
বর্তমানে জাহাজটি পারস্য উপসাগরেই অবস্থান করছে। কবে নাগাদ এটি নিরাপদে দেশে ফিরতে পারবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


