মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ (National Martyrs’ Memorial)-এ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে নি’\হত সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনসহ আরও অনেকে।


