জাতীয় সংসদের অধিবেশনে আবেগঘন কণ্ঠে স্বামী এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই বিএনপি নেতার অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তাহসিনা রুশদীর লুনা (Tahsina Rushdir Luna) প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, এম ইলিয়াস আলীসহ যারা গু’\ম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখনও জানেন না তাদের স্বজন কোথায়। “আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছরের কাছাকাছি সময়, কিন্তু এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়,”—সংসদে দাঁড়িয়ে এমন প্রশ্ন তোলেন তিনি।
লুনা আরও উল্লেখ করেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ আরও অনেকেই গু’\মের শিকার হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। “আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কথা বলেছি, কিন্তু এখনও জানি না তাদের অবস্থান কী, তাদের পরিণতি কী,”—বলেন তিনি।
স্পিকারের মাধ্যমে তিনি জানতে চান, এই সব গু’\ম হওয়া ব্যক্তিদের বর্তমান অবস্থান ও পরিণতি কী। একইসঙ্গে তিনি গু’\মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শুধু বিচারই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট নিরসন এবং পুনর্বাসনের বিষয়েও জোর দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বিগত ১৭ বছরে যারা গু’\ম ও খু’\নের শিকার হয়েছেন, তাদের যথাযথ বিচার নিশ্চিত করে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
এ সময় প্রেসিডেন্টের ভাষণের প্রশংসা করে লুনা বলেন, সেখানে বিগত সময়ের ফ্যাসিবাদ, গু’\ম-খু’\নের বিষয়গুলো যথাযথভাবে উঠে এসেছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বে দেশে গু’\ম-খু’\ন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, উন্নত রাষ্ট্র গড়ে উঠবে।


