যে বক্তব্যের জন্য অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হলেন মিজানুর রহমান আজহারি

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার লিগ্যাসি অব ফেইথ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মিজানুর রহমান আজহারি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইহুদিদের নিয়ে একাধিক বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

তিনি আরও দাবি করেন, এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এই রোগটি আবিষ্কার করেছে।

জানা গেছে, এমন বক্তব্যের পর মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানিয়েছেন, আজহারির সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সোমবার ব্রিসবেনে তার বক্তৃতা সফর শুরু হয়। পরবর্তীতে ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *