গুরুত্বপূর্ণ স্থাপনায় হা’\মলা হুমকির বাস্তব ভিত্তি নেই, আশ্বস্ত করল র‍্যাব

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হা’\মলা নিয়ে ছড়িয়ে পড়া আশঙ্কাকে ভিত্তিহীন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rapid Action Battalion)। সংস্থাটির দাবি, এ ধরনের কোনো নির্ভরযোগ্য তথ্য বা গোয়েন্দা ইঙ্গিত এখন পর্যন্ত তাদের নজরে আসেনি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রেখে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, “যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত হা’\মলার কোনো শঙ্কা আমরা পাইনি।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বিস্তারিত তুলে ধরেন সাম্প্রতিক অভিযানের চিত্র। তার ভাষ্য অনুযায়ী, সোমবার রাতজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ফোরকান আলী নামের এক ব্যক্তিকে গ্রে’\ফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, যা ৫ আগস্ট থানা থেকে লু’\ট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত বলে জানিয়েছে র‍্যাব।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে উদ্ধার করা হয় আরও দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ৯ রাউন্ড গু’\লি, ৬টি মোবাইল ফোন এবং এক লাখ ২ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় আরও ৫ জনকে গ্রে’\ফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রে’\ফতারকৃতরা ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। চলমান এই অভিযানের মাধ্যমে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *