হাইকোর্টে রিট খারিজের পর এবার এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিযে আপিল বিভাগে নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে হাইকোর্টে খারিজ হওয়া রিটের বিরুদ্ধে এবার নাহিদ ইসলাম (Nahid Islam) আবেদন করেছেন আপিল বিভাগে। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে জানান, আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রবিবার এ আবেদনের শুনানি হতে পারে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন নাহিদ ইসলাম। তবে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে বিবাদী করে রিট দায়ের করেন এবং ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আবেদন করেন। যদিও এর আগেই নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এই আপিলের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে ঢাকা-১১ আসনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *