৬৬% মানুষ মনে করে বিএনপি নির্বাচনে জিতবে, ৫৭% মানুষের বিএনপিতে আস্থা : জরিপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। মানুষের পছন্দের তালিকায় দ্বিতীয় দল হচ্ছে জামায়াতে ইসলামী। অন্যদিকে অর্ধেকের বেশি মানুষ মনে করেন, বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে। আর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলে দেশের ভালো হবে।

প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

কোন দল বেশি আসন পাবে

জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল, সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন? সেই দল কত আসন পেতে পারে, সেটি অবশ্য প্রশ্নে ছিল না।

জবাবে প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী, পুরুষ, নানা বয়স শ্রেণিভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় ২৬ শতাংশের মত, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী।

স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের পর গত ৩৫ বছরে বিএনপি তিনবার সরকার গঠন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনে বিএনপি ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগসহ বিরোধীরা বর্জন করে। বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলেও তা দেড় মাস টেকে। একই বছরের জুনে আরেকটি নির্বাচনে প্রধান বিরোধী দলের আসনে বসে বিএনপি। ২০০১ সালে চারদলীয় জোট হিসেবে ভোটে অংশ নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি।

প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

২০০৮ সালের নির্বাচনে বিএনপি ৩০টি আসন পায়। ২০১৪ সালের একতরফা এবং ২০২৪ সালের ‘ডামি ভোট’ নামে পরিচিত বিতর্কিত দুটি নির্বাচন বর্জন করে দলটি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং মাত্র সাতটি আসনে জয় পায়। যদিও ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয় এবং আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্সভর্তি করায় তা ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়।

অন্যদিকে অতীতে কোনো নির্বাচনেই জামায়াত দ্বিতীয় বৃহত্তম দল হতে পারেনি। জামায়াত ১৯৯১ সালে ১৮টি এবং ২০০১ সালে ১৭টি আসনে জয়ী হয়, যা এ যাবত তাদের সর্বোচ্চ অর্জন। অবশ্য ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটগত নির্বাচন করেছিল জামায়াত। ওই নির্বাচনে জয়ী হয়ে বিএনপির সঙ্গে তারা সরকারেরও অংশ হয়। তবে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে হঠাৎ বড় শক্তি হিসেবে উপস্থিতি দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর। দলটির ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিরঙ্কুশ জয় পেয়েছে। জরিপে দেখা যাচ্ছে, একটি উল্লেখযোগ্য অংশের মানুষ (প্রায় ২৬ শতাংশ) জামায়াত এবার সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বলে মনে করছেন।

প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী, পুরুষ, নানা বয়স শ্রেণিভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় ২৬ শতাংশের মত, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী।

জরিপে সবচেয়ে বেশি আসনের জয় পাওয়ার বিষয়ের প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন, যে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আর জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কথা বলেছেন শূন্য দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে শূন্য দশমিক ১ শতাংশ উত্তরদাতার।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতাদের বড় অংশ পলাতক রয়েছেন বা বিদেশে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে সরকার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার (সংগঠন) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করেছিল। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।

আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে গত বছর পতনের আগপর্যন্ত টানা দেশ শাসন করেছে। এর আগে ১৯৯৬ সালেও একবার ক্ষমতায় এসেছিল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন প্রতিটি নির্বাচনে দলটি ৩০ থেকে ৪৮ শতাংশের মধ্যে ভোট পেয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে হঠাৎ বড় শক্তি হিসেবে উপস্থিতি দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর। দলটির ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিরঙ্কুশ জয় পেয়েছে। জরিপে দেখা যাচ্ছে, একটি উল্লেখযোগ্য অংশের মানুষ (প্রায় ২৬ শতাংশ) জামায়াত এবার সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বলে মনে করছেন।

কোন দল সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে, সে তালিকায় প্রথম আলোর জরিপে আরও কিছু দলের নাম এসেছে। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ জাতীয় পার্টির (জাপা) নাম বলেছেন। অথচ সর্বশেষ তিনটি সংসদে তারা প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল। যদিও তারা ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি পায়। কারণ, ওই নির্বাচনগুলো ছিল বিতর্কিত এবং জাপা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে সংসদে গেছে।

১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে এরশাদের পতন হয় এবং তাঁকে কারাগারে পাঠানো হয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ১৯৯১ সালের নির্বাচনে জাপা ৩৫টি আসন পায়। ১৯৯৬ সালে ৩২ এবং ২০০১ সালে ১৪টি আসনে জয়ী হয় জাপা। সর্বশেষ ২০০৮ সালের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনে জাপা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে ভোট করে ২৭টি আসনে জয়ী হয়।

জরিপে সবচেয়ে বেশি আসনের জয় পাওয়ার বিষয়ের প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন, যে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আর জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কথা বলেছেন শূন্য দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে শূন্য দশমিক ১ শতাংশ উত্তরদাতার।

কোন দল জয়ী হলে দেশের ভালো হবে

জরিপের আরেকটি প্রশ্ন ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন? উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন সাড়ে ৫৭ শতাংশ মানুষ।

জরিপে অংশ নেওয়া সাড়ে ৩২ শতাংশ মানুষ মনে করেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে।

আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে বলে মনে করেন সাড়ে ৮ শতাংশ মানুষ। শূন্য দশমিক ৯ শতাংশ মানুষ মনে করেন, এনসিপি জয়ী হলে ভালো হবে। জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জনমত শূন্য দশমিক ১ শতাংশ করে।

জরিপের আরেকটি প্রশ্ন ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন? উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন সাড়ে ৫৭ শতাংশ মানুষ।

জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন, নারী ৬৬৮ জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

hacklink satın al mumu模拟器 雷电模拟器 向日葵 1xbet 1xbet 1xbet Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Casipop Casipop Casipop Giriş Casibom Casibom Casibom Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Jojobet Jojobet Marsbahis Marsbahis Jojobet Giriş Marsbahis Giriş 1xbet 1xbet 1xbet Giriş 1xbet 1xbet Giriş Casibom Casibom Casibom Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler perabet perabet giriş giftcardmall/mygift balance giftcardmall www.giftcardmall.com mygift Casibom Casibom Casibom Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler GrandPashaBet GrandPashaBet GrandPashaBet GrandPashaBet Jojobet Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Grandpashabet Grandpashabet Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Casibom Casibom Casibom Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş marsbahis Casibom Casibom Casibom Giriş Casibom Casibom Casibom Giriş Casibom Casibom Giriş Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Grandpashabet Grandpashabet Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Casibom Casibom Giriş Vaycasino Vaycasino Vaycasino Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Grandpashabet Grandpashabet Giriş Marsbahis Marsbahis Giriş Casibom Casibom Casibom Giriş Marsbahis Marsbahis Giriş Casibom Casibom Casibom Giriş Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Marsbahis Marsbahis Marsbahis Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Casibom Casibom Giriş Casibom Casibom Giriş Marsbahis Marsbahis Giriş Jojobet Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Casibom Casibom Casibom Giriş jojobet jojobet giriş holiganbet holiganbet giriş Jojobet Jojobet Jojobet Giriş Casibom Casibom Casibom Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Casibom Casibom Casibom Giriş Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Casibom Casibom Giriş Casibom Casibom Giriş Casibom Casibom Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Casibom Casibom Casibom Giriş holiganbet holiganbet giriş Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Salvobet Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Marsbahis Grandpashabet Marsbahis Marsbahis Giriş Grandpashabet Grandpashabet Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Jojobet Jojobet Jojobet Giriş Jojobet Jojobet Giriş Casibom Casibom Casibom Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Grandpashabet Grandpashabet Giriş Casibom Casibom Casibom Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Jojobet Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş Jojobet Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Casibom Casibom Casibom Giriş Casibom Casibom Giriş holiganbet holiganbet giriş Grandpashabet Grandpashabet Grandpashabet Giriş jojobet jojobet giriş betcio betcio giriş Deneme Bonusu Deneme Bonusu Deneme Bonusu Veren Siteler Casibom Casibom Casibom Giriş Jojobet Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Marsbahis Giriş Jojobet Jojobet Giriş Marsbahis Marsbahis Giriş Buca escort izmir grandpashabet grandpashabet grandpashabet jojobet jojobet jojobet grandpashabet wbahis jojobet marsbahis casinomilyon grandpashabet imajbet