“লেবেল প্লেয়িং ফিল্ড নেই, প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে”- নাহিদ ইসলাম

নির্বাচনে সমান সুযোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (Jatiya Nagorik Party)–র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং স্বল্প সময়েই জনমানুষের ভালো সাড়া পাচ্ছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের ভবিষ্যৎ কি হবে, সেটা নির্ধারিত হবে নির্বাচনের পরে।”

১১ দলীয় জোট নিয়ে আশাবাদী এই রাজনৈতিক নেতা বলেন, “এই জোটকে আলাদা দলের জোট হিসেবে কেউ দেখছে না, বরং ১১ দলীয় একটি ঐক্যবদ্ধ জোট হিসেবেই জনগণ গ্রহণ করছে।”

প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও গ্যাস সংকট নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, জনগণ এসব সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে এবং তিনি নির্বাচিত হলে দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *