চট্টগ্রামে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাসসহ স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট সহ তিনজন আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে ওই মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, “রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।”

ওসি আরও বলেন, “এই বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। ভোটের মাত্র ঘন্টা কয়েক আগে বিপুল অঙ্কের নগদ অর্থসহ এই ধরনের ঘটনা প্রশ্ন তুলেছে স্বচ্ছতা ও প্রভাবিত নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *