মুখ খুললে বহু দলের ভদ্রলোকদের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব

টেলিকম খাতে নতুন কোনো লাইসেন্স না দেওয়ায় বহু দলের বহু লোক নাখোশ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচনের একদিন পরেই দেশ ছেড়ে যাওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি দেশ ছাড়েন।

ফয়েজ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, টেলিকমে দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি। লাইসেন্স না দেওয়ায় বহু দলের বহু লোকে নাখোশ হয়েছে, সে গল্প দরকার পড়লে পরে লেখা যাবে। মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে না শুধু, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, বরং আমার কাজ নিয়ে আলোচনা-সমালোচনা করুন, দেশের দু-পয়সা উপকার হবে। আপনাদের যারা আইসিটি ও টেলিকমে আমার করা সংস্কার কার্যক্রমে উৎসাহী তারা আইন ও পলিসিগুলো পড়বেন প্লিজ। তাতে আমার, আমার টিম ও অন্তর্বর্তীকালীন সরকারের হাফ ডজন উপদেষ্টার প্রতি সুবিচার হবে। সবাই এগুলোতে অ্যাক্টিভলি কন্ট্রিবিউশন করেছেন। শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি, অনেক গভীর থেকে আন্তর্জাতিক মানের কাজ উপহার দিয়েছি।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *