স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার মোশাররফ হোসেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। একই দিন বিকেলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। নতুন সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে নীতিগত ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *